সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু।

  • আপডেট সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৯৯ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে জিয়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো সোহেল ফকিরের মেয়ে শারমীন(৫) এবং ছেলে রুমান (৭) এছাড়া ভাই রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮) । এরা চাচাতো ভাই বোন বলে জানা গেছে। বাড়ীর সবার অগোচরে পাশ্ববর্তী শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে এ ঘটনার শিকার হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। একই পরিবারের তিনটি শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে সোহেল ফকিরের স্ত্রী মোসা.তানজিলা বেগম জানান, তিনি তার ছোট শিশুকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে আসেন। এসময় তার দু’টি বাচ্চা সহ তার দেবরের একটি বাচ্চা গোসল করতে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গেলে এ দূর্ঘটনার শিকার হয় তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park