মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

ফরিদপুরে আওয়ামী লীগের নেতার মামলায় একজন গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৪১ বার পঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ওরফে মনিরের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি শামীম হোসেন ওরফে পিচ্চি শামীমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব করিম জানান, আজ সোমবার শামীমের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জেলার এক নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, শামীম একজন চিহ্ণিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী, নগরকান্দা ও সালথা থানায় ছিনতাই, ডাকাতিসহ অন্তত চারটি মামলা রয়েছে।

প্রসঙ্গত গত ১২ মার্চ রাত ১২টার দিকে বাড়ি যাওয়ার পথে আলীপুর গোরস্থান এলাকায় শামীমসহ কয়েকজন অস্ত্রধারী শহর আওয়ামী লীগের যযুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামানের পথরোধ করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় মনিরুজ্জামান গত ১৪ মার্চ বাদী হয়ে শামীমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে একটি মামলাদায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে ফরিদপুর শহরের মানবন্ধন কর্মসূচিসহ একাধিক প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park