মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

মাদারীপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর জেলা আমির গ্রেফতার।

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

রকিব হাসান
বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানকে (৫৩) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯-ই মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতে শহরের পুরান বাজার বড় মসজিদ এলাকা থেকে গ্রেফতার হয় মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যক্ষ আবদুস সোবাহান খান। তিনি দীর্ঘদিন ধরে জামায়েত ইসলামীর জেলা শাখার আমিরের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পরিবারের সবাইকে নিয়ে পুরান বাজার এলাকায় থাকেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হাসান জানান, সম্প্রতি মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদি এলাকায় আধিপত্য নিয়ে দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। ভাংচুর ও লুটপাট করা হয় ঘরবাড়ি ও দোকানপাট। এই ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানের সম্পৃকতা পাওয়া যায়। তাই ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার
(১৯-ই মে) দুপুরে গ্রেফতার আমিরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park