বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

পাকিস্থানকে ক্ষতিপূরণ দিতে ও ক্ষমা চাইতে বাধ্য করা হবে : শাহজাহান খাঁন এমপি

  • আপডেট সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৫৩৪ বার পঠিত

মোঃ সোহানুর রহমান
মাদারীপুর প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, জাপান যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিপূরণ দিয়েছিল, তেমনি একদিন পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশও ক্ষতিপূরণ আদায় করতে পারবে। এমন’কি পাকিস্থানকে ক্ষমা চাইতেও বাধ্য করা হবে।
(২০-ই মে) শনিবার সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে ৫ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৫ তলাবিশিষ্ট নবনির্মিত বঙ্গবন্ধু ‘ল’ কলেজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদারীপুর-০২ আসনের এই সংসদ সদস্য আরো বলেন, পাকিস্তান ৭৫ বছরেও একটি সরকার একসাথে ৫ বছরেও টিকে নাই। আর বাংলাদেশ এমন একটি অবস্থানে দাঁড়িয়েছে যে পাকিস্তানের সাংবাদিকরাও বাংলাদেশের মতো পাকিস্তানকে বানাতে প্রস্তাব দেয় সেই দেশের প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছিলেন বলেই তারেক জিয়া লন্ডনে বসে ভিডিও কলে নেতাকর্মীদের সাথে মিটিং করে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে, সেটা নিয়ে কাজ করছে সরকার।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, অসংখ্যক মানুষকে বিএনপির হাতে জীবন দিতে হয়েছে। সেই বিএনপি গণতন্ত্রের কথা বলে মাঠ গরমের চেষ্টা করছে, কিন্তু পারছে না। পৃথিবীতে বহু গণতান্ত্রিক দেশ রয়েছে, সেই দেশগুলোতে যেভাবে জাতীয় নির্বাচন হয়, ঠিক তেমনি বাংলাদেশেও নির্বাচন হবে, এর বাইরে নির্বাচন করার কোন সুযোগ নেই। বার বার ভুল সিদ্ধান্ত নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব ধ্বংস করছে। তাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে পথ সৃষ্টি হয়েছে, সেটা বিএনপিকে সারিয়ে তোলার আহবানও জানান তিনি।
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাসুদ আলম খান, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বঙ্গবন্ধু ‘ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিমসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park