বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

বিদেশি কোম্পানির গোডাউনে ডাকাতি : ডিবি ঢাকার তৎপরতায় গ্রেপ্তার ২, উদ্ধার ৬০ লাখ টাকার সরঞ্জাম

  • আপডেট সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বিদেশী কোম্পানির গোডাউনে ডাকাতির ঘটনায় চক্রের হোতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় লুন্ঠিত ৬০ লাখ টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২০ মে) দুপুরে ঢাকা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান পিপিএম (সেবা) জানান, শুক্রবার (১৯ মে) বিকেলে সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে আসামি মো. আলামিন (২১) ও মো. আলামিন হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান পিপিএম (সেবা) জানান, গত ১১ ফেব্রুয়ারি রাতে সাভার থানাধীন ভরারী বটতলা এলাকার চায়না ফাস্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেডের ডিপোতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ঢাকা ওয়াসার ৩ হাজার ৮৭৪টি পানির মিটার, সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক ও ডিভিআর চুরি করে নিয়ে যান। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ৩৯৫ টাকা।

পরের দিন ১২ ফেব্রুয়ারি কোম্পানির পক্ষে সাভার থানায় মামলা করেন মো. আহসান হাবীব (৩২)। মামলাটি তদন্তের দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান পিপিএম (সেবা)।

এই পুলিশ কর্মকর্তা জানান, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত ৮ মার্চ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ১ হাজার ১৬৮টি পানির মিটার এবং ৩২৩টি পানির মিটার রাখার পিতলের পাত্র, যার আনুমানিক দাম ৩০ লাখ টাকা। একইসঙ্গে মালপত্র বিক্রির ৮ লাখ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও এর চালককে ১০টি পানির মিটারসহ গ্রেপ্তার করা হয়। সবশেষ গত শুক্রবার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আমিনবাজারের হিজলাপাড়া থেকে ১ হাজার ৫৫০টি পানির মিটার জব্দ করা হয়, যার আনুমানিক দাম ৬০ লাখ টাকা।
মোবাশ্শিরা হাবীব খান পিপিএম (সেবা) জানান, অবশিষ্ট মালপত্র উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park