
মোঃ হেলাল উদ্দিন,স্টাফ রিপোর্টার:
জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২৩ উপলক্ষে কাপাসিয়া উপজেলায় লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরুজা সুলতানা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদরাসায় বিভিন্ন ক্যাটাগিরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট ও স্কাউট গ্রুপ নির্বাচন করা হয়েছে।
শনিবার বিকালে (২০ মে) কাপসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ উৎযাপন কমিটির সদস্য সচিব মো. আবদুস সালাম বলেন, নির্বাচিত শ্রেষ্ঠ স্কুল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর, শ্রেষ্ঠ মাদরাসা একঢালা আওয়ালিয়া বালিকা মাদরাসা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরুজা সুলতানা, শ্রেষ্ঠ মাদরাসা প্রধান একঢালা আওয়ালিয়া বালিকা মাদরাসার মাওলানা মোবারক হোসেন, শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল)সামিয়া রহমান, শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদরাসা) মাকজুমা, শ্রেষ্ঠ স্কাউট মাহিম আহমেদ মারুফ, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর।
কাপাসিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আফরুজা সুলতানা বলেন, আমাকে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়েছে। এর আগে ২০১৯ সালে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি। এটা আমার কাছে স্বপ্রের মতো মনে হচ্ছে। কারণ সিনিয়রদের মাঝে আমার এ শ্রেষ্ঠত্বে সত্যিই আমি গর্বিত। তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আমি প্রতিবছর আবেদন করি।