মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনকে জেল-জরিমানা।

  • আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৮৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে আলাদা ঘটলনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২১-ই মে) সকাল ১১ টায় কলাতিয়া বাজারে স্যাকারিনের নামে সুজি বিক্রয় দায়ে ২ জনকে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম এর ভ্রাম্যমাণ আদালত। একই দিন দুপুরে বাস্তা ইউনিয়নের বাঘাশুর এলাকায় অবৈধ অ্যালুমিনিয়াম পোড়ানোর অপরাধে কারখানার মালিক মো: সোহেলকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে। তাছাড়া বিকেলে চুনকুটিয়া গার্লস হাইস্কুলের সামনে রাব্বি জেনারেল ষ্টোর থেকে এক বস্তা ও এম এস এর আটা উদ্ধার ও অবৈধভাবে সরকারি পণ্য বিক্রির অপরাধে মালিক সারোয়ার জাহানকে ১ মাসের কারাদন্ড প্রদান করে আদালত। এসময় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

এব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল বিন করিম জানান, নিয়মিয় অভিযানে অংশ হিসেবে উপজেলার দুটি থানার তিনটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যাক্তিকে সাজা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহক ও ভুক্তভোগীদের অভিযোগ ছিলো। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park