
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা এর সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম পিপিএম এর একটি চৌকষ টিম বুধবার (২৪-ই মে) ১৮.২০ ঘটিকায় আশুলিয়া থানাধীন পানধোয়া বাজার এলাকা হতে আসামী ১। সোহেল জোতি চাকমা (৪০), পিতা-চন্দাক লাল চাকমা, মাতা-বিজয় লক্ষী চাকমা, সাং-নুনছড়ি ভিপি পাড়া, ৩৩ নং নুনছড়ি, থানা-দিঘীনালা, জেলা-খাগড়াছড়ি, এ/পি সাং-প্রফেসরস টাওয়ার, আমবাগান, (জাঃবিঃ) সেনওয়ালীয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা কে ৬,২০০ (ছয় হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উক্ত আসামীকে ধৃত করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসতেছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।