সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

স্বর্ণালংকার মেরামতের নামে প্রতারণা, আটক ৩ তিন।

  • আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৪৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইল: বাড়িতে বাড়িতে গিয়ে স্বর্ণালংকার মেরামতের নামে অভিনব কায়দায় প্রতারণা করার ঘটনায় তিনজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৬ মে) সকালে যশোর ও গোপালগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এম-টিভিখবর কে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গাবের গ্রামের হযরত আলী সোনারুর ছেলে আলম মিয়া সোনারু (৩৭), আমিনুল ইসলাম সোনারুর ছেলে সাদ্দাম হোসেন (৩৩) ও হামেদ সোনারুর ছেলে বাবু সোনারু (২৫)।

আটকের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ফোন, দুইটি লোহার হাতুড়ি, দুইটি ছোট নিক্তি (দাঁড়িপাল্লা), দুইটি হ্যান্ড গ্যাস মেশিন, একটি গ্যাসের কৌটা, দুইটি শোন, দুইটি লোহার কাটানি, একটি সিটি গোল্ডের চুরি, ১১টি পিতলের গুল্টি, একটি ব্রাশ ও তিনটি কাসার তৈরি ডাইস জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মে নড়াইল সদর উপজেলার সলুয়া গ্রামের মেহেদি হাসানের বাড়িতে ঢুকে এক ব্যক্তি পুরানো স্বর্ণালংকার মেরামতের কথা জানায়।

এ সময় মেহেদির মা তাকে একটি স্বর্ণের চেইন মেরামত করতে দেন। পরে সেটি মেরামত করতে গিয়ে তিনি ভেঙে টুকরো টুকরো করে ফেলেন।

অতঃপর ওই ব্যক্তি মেহেদির মাকে বুঝিয়ে চেইনটি একটা দলায় পরিণত করে দেন এবং পরের দিন চেইনটি তৈরি করে দেওয়ার কথা বলে মজুরি না নিয়ে চলে যান। আর যাওয়ার সময় তিনি একটি ফোন নম্বর দিয়ে যান।

মেহেদি বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করে তারা ব্যর্থ হয়। অতঃপর তারা স্থানীয় স্বর্ণকারের কাছে গিয়ে জানতে পারেন তাদের দেওয়া ওই গুল্টিটি স্বর্ণের না।

এ ঘটনায় মেহেদি বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ মে) নড়াইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে একটি প্রতারণার মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এম-টিভিখবরকে বলেন, থানা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park