সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভার্ড- বাংলাদেশ এর উদ্যােগে-ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্হা ভার্ড-বাংলাদেশ এবং তাজ জেনারেল হাসপাতাল এর যৌথ উদ্যােগে অসহায় দুস্থ ও নিম্ন আয়ের রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।
এই ফ্রী মেডিকেল ক্যাম্পে মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকা।
শনিবার (৩-ই জুন) ঢাকার কেরানীগঞ্জের গদারবাগে সোনার বাংলা আবাসিক প্রকল্পে অবস্থিত ভার্ড-বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভার্ড-বাংলাদেশ এর উপদেষ্টা এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম (কামু)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, আশিকুর রহমান (লিটন)। উপস্থিত ছিলেন তাজ জেনারেল হাসপাতালের ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং হেড ফারহানা আফরোজ লিজা, হাসপাতাল ইনচার্জ মনিরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভার্ড-বাংলাদেশ এর চেয়ারম্যান মাহ্বুব আলম আব্বাসী। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ভার্ড-বাংলাদেশ এর মহাসচিব শহিদুল ইসলাম , সিনিয়র ভাইস চেয়ারম্যান আলমগীর মন্ডল। সার্বিক তত্বাবধায়ন করেন ভার্ড-বাংলাদেশ এর নির্বাহী চেয়ারম্যান এম, এস, এ রেজা। এসময় উপস্থিত থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেন ভার্ড-বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মোঃ আশিক মন্ডল, যুগ্ন-সচিব রাকিব হাসান, অর্থ-সচিব সাবিরা সুলতানা (সুমি) সাংগঠনিক সম্পাদক সোহাগ হাসান ও সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ (আপন)। ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী ফজলুল হক বলেন জাতীয় ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ভার্ড-বাংলাদেশ এর এধরনের সেবামূলক কাজ দেখে আমি মুগ্ধ। এসময় তিনি আরো বলেন সকল শ্রেণী পেশার মানুষ কে ভার্ড-বাংলাদেশ এর পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। সময় ভার্ড-বাংলাদেশ এর চেয়ারম্যান মাহবুব আলম আব্বাসী বলেন, ভার্ড-বাংলাদেশ সাধারণ মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষাবৃত্তি, ভূমিহীনদের গৃহ নির্মাণ,বেকরত্ব দূরীকরণে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করা ছাড়াও মানবাধিকার সুরক্ষা ও মানবাধিকার উন্নয়নে কাজ করছে ভার্ড-বাংলাদেশ। আমাদের এই উদ্যােগ শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না সমগ্র বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। এসময় ভার্ড বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান এম, এস, এ রেজা বলেন প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত জনসাধারণের সকল ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দিবে ভার্ড-বাংলাদেশ সে লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনেও আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় ভার্ড-বাংলাদেশ এর মহাসচিব বলেন অসহায়,দুস্থ,সুবিধাবঞ্চিত মানুষের সেবা করাই হচ্ছে ভার্ড-বাংলাদেশ এর লক্ষ্য-উদ্দেশ্য,তিনি আরো বলেন এধরণের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park