
রকিব হাসান
বিশেষ প্রতিনিধি:
মাদারীপুর পৌরসভায় ৪৪ তম শহর কমিটির সভা এবং পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বাজেট প্রনয়নে প্রাক-বাজেট আলোচনা ও গণশুনানি।
শনিবার (১৮-ই জুন) মাদারীপুর পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সুযোগ্য মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ,এই অনুষ্ঠান আয়োজনে মাদারীপুর পৌরসভাকে সহযোগিতা করেন ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সচেতন নাগরিক কমিটি, মাদারীপুর।
আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য মাদারীপুর পৌরসভা ১১৯ কোটি ৫৬ লক্ষ ৭১ হাজার ৯ শত ৫১ টাকার খসড়া বাজেট জনগণের সামনে পেশ করা হয়। জনমতের প্রেক্ষিতে আরও অধিকতর যাচাই-বাছাই পূর্বক বাজেটটি চূড়ান্ত করা হবে।