
বিশেষ প্রতিনিধি:
রবিবার (১৮-ই জুন) সকাল ০৮.৩০ ঘটিকায় মাদারীপুর পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে সালাম গ্রহণ এবং মাস্টার প্যারেড পরিদর্শন করেন মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম (বার),পিপিএম। উক্ত মাস্টার প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন জনাব : আবু জাফর মোল্লা (আরআাই) পুলিশ লাইনস মাদারীপুর । পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় ফোর্সের শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং প্যারেড অনুশীলন সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং মোটরযান শাখা, রেশন স্টোর, পোশাক ভান্ডার, ডি- স্টোর, অস্ত্রাগার পরিদর্শন করেন । উক্ত প্যারেড-এ উপস্থিত ছিলেন, জনাব মোঃকামরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব আনিসুর রহমান ,সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল), জনাব মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপস), এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।