মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন কেরানীগঞ্জ মডেল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সোহরাব হাসান তালুকদার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পেলেন কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো: সোহরাব হাসান তালুকদার। আজ ২২ জুন ২০২৩ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত ঢাকা পুলিশ লাইন্স, মিল ব্যারাক কনফারেন্স হল রুমে পুলিশ সুপার মহোদয় মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে মে মাসের মূল্যায়নে কেরানীগঞ্জ মডেল থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মনোনীত হন এএসআই মো: সোহরাব হাসান তালুকদার। তার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান (বিপিএম, বার)। এ সময়ে আরো উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো: সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা)জনাব মোবাশশিরা হাবীব খান (পিপিএম)।

এ বিষয়ে এএসআই মো:সোহরাব হাসান তালুকদার মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমার শ্রদ্ধেয় পিতা-মাতা,ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়, জনাব মো: শাহাবুদ্দিন কবীর (পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মহোদয়, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ (পিপিএম), মো: খালেদুর রহমান পরিদর্শক (তদন্ত) ও মো: আশিকুর রহমান,পরিদর্শক (অপারেশন)সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নবউদ্যোমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সকলের দোয়া কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park