সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হলেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই আবুল কালাম আজাদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২০১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

কেরানীগঞ্জ মডেল থানার অপহরণ মামলার ভিকটিমকে রাঙ্গামাটি জেলার দুর্গম পাহাড়ি এলাকা লংগদু হতে উদ্ধার ও ঘটনার সাথে সরাসরি জড়িত এবং ভিকটিমকে অপহরণ করে মুক্তিপণ দাবীকারী মূল আসামিকে গ্রেফতার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ঢাকা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী হিসেবে পুরস্কৃত হন কেরানীগঞ্জ মডেল থানার চৌকষ এসআই মো: আবুল কালাম আজাদ। ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান (পিপিএম বার) আজ ২২ জুন সকাল ১০.০০ ঘটিকার সময় ঢাকা পুলিশ লাইন্স, মিলব্যারাক কনফারেন্স হল রুমে মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় ঢাকা জেলার মে/২০২৩ মাসের শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এসআই আবুল কালাম আজাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) জনাব মোঃ সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) জনাব মোবাশশিরা হাবিব খান(পিপিএম)।
পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এসআই আজাদ বলেন, রাঙ্গামাটি জেলার দুর্গম পাহাড়ি এলাকা লংগদু হতে ভিকটিমকে উদ্ধার ও ঘটনার সাথে সরাসরি জড়িত আসামি এবং ভিকটিমকে অপহরণ করে মুক্তিপণ দাবীকারী মূল আসামিকে গ্রেফতার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানসহ দুর্গম পাহাড়ি এলাকায় অভিযানের সাহস যুগিয়েছেন এবং অভিযানের বিষয় সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ শাহাবুদ্দিন কবীর (বিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) ও জনাব মোঃ মামুন-অর-রশিদ(পিপিএম) অফিসার ইনচার্জ, কেরানীগঞ্জ মডেল থানা মহোদয়। তিনি আরো বলেন পুলিশের কাজ হলো জনগণের জীবন ও জানমালের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা এবং তিনি এই ব্রত নিয়েই কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park