মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে আমন ধানের বীজ, রাসায়নিক সার বিতরণ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

২০২২-২৩ অর্থবছরে খরিফ/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ উৎপাদন এবং নারকেল চারা ব্যবহারের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার কৃষকদের মাঝে উৎপাদন জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষিই আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি। কৃষিতে আমরা স্বয়ংসম্পুন্ন বলেই কোন দেশ আমাদের ক্ষতি ও খবরদারী করতে পারেনা। জননেত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারসহ আর্থিক প্রণোদনা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. শামসুর রহমান, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, উপ-সহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম প্রমুখ।
এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষককে প্রত্যেককে পাঁচটি করে নারিকেলের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park