
মোঃ মিন্টু শেখ
স্টাফ রিপোর্টার
আজ শনিবার বেলা ১১টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের মালিগ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অ্যাম্বুলেন্সে লাগা আগুনে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। তবে আগুনে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
জানা গেছে, দ্রুতগতিতে চলার সময় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।