মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

জাজিরায় কেক কেটে আওয়ামিলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

  • আপডেট সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

নিজেস্ব প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় কেক কেটে আওয়ামিলীগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২২-জুন) জাজিরা পৌরসভার পুরান বাজার এলাকায় উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি জাজিরা পৌরসভার সাবেক মেয়র ইউনুস ব্যাপারির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সরদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ডাঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামিলীগের সদস্য সাত্তার বেপারি, সাবেক মেয়র আব্দুল খায়ের ফকির, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ বেপারী, কমিশনার ইলিয়াস মাদবর, আলাউদ্দিন সরদার, নড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাস্টার শাহ জাহান কবির, সালেক মাদবর, সালাম ফকির, সাবেক জেলা পরিষদের সদস্য নাসির খান, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হানিফ মাদবর, সাবেক সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজেুদুল হাসান সালাম সহ উপজেলা আওয়ামিলীগের কয়েকশো নেতাকর্মী।

পরে রাত ১২’টা ১ মিনিটে কেক কেটে আওয়ামিলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে রতন সরদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। বাংলাদেশ আওয়ামিলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য দলমত নির্বিশেষে সকল বিভেদ ভুলে আওয়ামিলীগের হাতকে শক্তিশালী করতে হবে। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে ও ডিজিটাল বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিতে আমারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park