সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শুধু মাত্র একজনকে দিতে হবে না পদ্মা সেতুতে টোল।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রোববার (২৫ জুন) এক বছর পূর্তি হলো পদ্মা সেতুর। এই সেতু পার করতে একজন বাদে সবাইকেই টোল ট্যাক্স দিতে হয়। এমনকি টোল ট্যাক্স দেওয়ার হাত থেকে রেহাই মিলবে না প্রধানমন্ত্রীরও। তবে পদ্মা সেতুতে মাত্র একজনকে টোল ট্যাক্স দিতে হবে না

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রাষ্ট্রপতি ছাড়া সবাইকে টোল দিয়ে পদ্মা সেতু পারাপার হতে হবে।
গত বছর ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সেতুর উদ্বোধন করেন। তিনিই প্রথম পদ্মা সেতু পারাপার হতে টোল ট্যাক্স দিয়েছিলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের প্রধানমন্ত্রী উদ্বোধনের দিনেই ৫৯ হাজার ৬০০ টাকা টোল ট্যাক্স দিয়েছিলেন।

এছাড়া সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা তাদের যানবাহন পারাপারের জন্য ৯১ লাখ ৭০ হাজার টাকা টোল ট্যাক্স হিসাবে দিয়েছে। ’

রোববার, পদ্মা সেতু চালুর এক বছর পূর্তি হয়। এ উপলক্ষে বনানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। তিনি জানান, পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে টোল ট্যাক্স হিসাবে আয় হচ্ছে ২ কোটি ১৮ লাখ টাকা।

গত বছর ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করার পরদিন থেকে তা সাধারণের জন্য খুলে দেওয়া হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, এই সেতু চালুর পর থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত মোট চলাচল করেছে ৫৬ লাখ ৭৫ হাজারটি যানবাহন। এই সময় মোট টোল হিসাবে আদায় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ টাকা। তিনি জানান, পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন চলাচল করেছে।

যা অনুমান করা হয়েছিল তার তুলনায় বেশি যানবাহন চলাচল করেছে এই সেতু দিয়ে। পদ্মা সেতু চালুর দিন কয়েক পরেই বন্ধ করে দেওয়া হয় মোটর সাইকেল চলাচল। সম্প্রতি আবার মোটরসাইকেল চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন গাড়ি এই সেতুতে দাঁড়াতে পারবে না। গাড়ি থামিয়ে কেউ সেলফিও তুলতে পারবেন না।

পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা। এই সেতু দোতলা। পদ্মা সেতু নিছক একটি সেতু নয়। এই সেতুর ওপরে করা হচ্ছে রেললাইন। একই সঙ্গেই এই সেতু দিয়ে গিয়েছে গ্যাস ও অপটিক্যাল ফাইবার লাইন।

ওবায়দুল কাদের বলেন,এই সেতু জনগণের সম্পদ। বাংলাদেশের নিজের টাকায় তৈরি করা হয়েছে এই সেতু।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park