সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ার তেগাছিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের উপর সন্ত্রাসী হামলা ও ছিনতাই।

  • আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১১০ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার তেগাছিয়া আলিফ এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে মারধর, রক্তাক্ত ও জখম করার অভিযোগ পাওয়া গেছে। এসময় ম্যানেজার আবু তালেব এর নিকট থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা সন্ত্রাসীরা লুট করেছে বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে জালালের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। এবিষয়ে আহত আবু তালেবের স্ত্রী কলি বেগম কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত আবু তালেব মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামের মৃত আ: গনি হাওলাদারের ছেলে। তিনি তেগাছিয়া বাজারে অবস্থিত স্থানীয় রুবেল কাজী’র রড সিমেন্টে ও ধানের ব্যবসায় প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ম্যানেজার হিসেবে চাকরি করে আসছিলো। ঘটনার দিন দোকানের হিসেব নিকেশ শেষ করে বেচা-বিক্রির টাকা মালিকের কাছে পৌঁছে দেয়ার জন্য তার বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় স্থানীয় জালালের দোকানে নিকটে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা গাজী মোঃ বেল্লাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবু তালেবের উপর অতর্কিত হামলা চালায়। তাকে মারধর করে গুরুতর আহত ও জখম করে তার নিকট থাকা ৩ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত আবু তালেবের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। এবিষয়ে আহত আবু তালেবের স্ত্রী কলি বেগম কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কলাপাড়া থান ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park