সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রশি দিয়ে ঝুলে মোবাইল চুরি, ৭২ ঘন্টার মধ্যে আসামি আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ

  • আপডেট সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

সাতক্ষীরায় অভিনব কায়দায় মোবাইল শোরুম থেকে নগদ টাকা ও ৩৭টি মোবাইল চুরির ঘটনায় মূল আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (৭ জুলাই) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সীমান্তবর্তী ধরঞ্চি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মো: নূর ইসলাম। সে গাইবান্ধা জেলার জোদ্দ কড়িশিং এলাকার আব্দুল মান্নানের ছেলে।

৮ জুলাই বিকাল ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, সদর থানার ওসি মুহিতুল ইসলাম, উপপরিদর্শক তন্ময় মোহন্ত প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, গত ২১ জুন গভীর রাতে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকার মোহাম্মদিয়া টেলিকম নামে একটি দোকানের টিনের চাল কেটে রশি দিয়ে ঝুলে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৩৭টি মোবাইল চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। চুরি হওয়া মোবাইলের দাম আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর নূর ইসলামের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত ঘর থেকে চুরি হওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে পুলিশ। বাকি দুটি মোবাইল ও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চোরচক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park