সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপডেট সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১২৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী কালীগঞ্জ শহরের ফয়লা মাস্টারপাড়া এলাকার সফর আলীর ছেলে।
নিহতের মা সাবিয়া বেগম জানান, তার ছেলের ভিসা-পাসপোর্ট সহ বিমানের টিকিট হয়ে গেছে। আর তিন দিন পরে ছেলে মালয়েশিয়া যাওযার কথা ছিল। কিন্তু তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। সাদ্দাম ও আকরাম তার ছেলেকে হত্যা করেছে। তিনি তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে আকরামের বাড়িতে ধুমপান করতে যায় মেহেদী হাসান। এ সময় মেহেদী হাসান ও আকরামের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আকরাম ঘর থেকে ছুরি এনে মেহেদী হাসান কে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে মেহেদী হাসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ রাতেই আকরাম হোসেনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রাতেই ঘাতক আসামী আকরাম হোসেনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ । এছাড়া আটককৃতের ভাই সাদ্দাম হোসেন পলাতক রয়েছে। হত্যাকন্ডের ঘটনায় আটক আকরাম হোসেন একই এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

নিহত মেহেদীর স্ত্রী আকলিমা বেগম জানান, রাত সাড়ে ১১টার দিকে তার স্বামীর খাওয়া শেষের দিকে একটি ফোন আসে। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই তিনি জানতে পারেন প্রতিবেশী আকরামের বাড়িতে পড়ে আছে তার স্বামীর রক্তমাখা দেহ। এরপর সেখান থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের একটি ৫ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। তিনি তার স্বামী হত্যার বিচার সহ আসামীদের ফাঁসীর দাবি জানান।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, পুলিশ রাতেই এইা হত্যাকান্ডের অভিযোগে আকরাম হোসেনকে গ্রেফতার করেছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তদন্তের পর বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park