সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩০৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরে পালিত হয়েছে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে যুবদলের নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের পোস্ট অফিস সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। এরপর সেখানে এক পথসভায় বিএনপি এবং এর সহযোগী সংগঠন যুবদলের নেতাকর্মীরা মিছিল সহকারে জড়ো হয়।
সেখানে জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জান লাভলু সহ বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, সরকার বিএনপি’র বিভাগীয় সমাবেশগুলো বন্ধ করার জন্য বিভিন্ন ধরণের অপকৌশল প্রয়োগ করছে। তাদের নেতাকর্মীরা যাতে সমাবেশে যেতে না পারে এজন্য সমাবেশের আগে সব ধরণের যানচলাচল বন্ধ করে দিচ্ছে। এরপরও সরকার বিএনপি’র গণজোয়ার থামাতে পারছে না। আগামী দিনে তাদের আন্দোলন আরও জোরদার হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park