সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁ হতে গৃহবধূ হত্যা মামলার পলাতক আসামি র‍্যাব ৫ এর হাতে গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১২৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ
গৃহবধূ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী বিদ্যুৎ কে নওগাঁর ধামুইরহাটের গোপিরামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষন মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ অভিযানিক দল ২৩ মার্চ ২০২৪ তারিখ ০৩৩০ ঘটিকায় নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন গোপিরামপুর এলাকা হতে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ বিদ্যুৎ (৪৪), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-গাংরা, থানা-ধামুইরহাট, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ২০২৪ তারিখ ধামুইরহাট উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের নরুল আমিন ওরফে এরশাদ এর স্ত্রী মহসিনা খাতুন ওরফে আয়না (৩০) কে ভোর রাতে বাড়ীর পূর্ব পার্শ্বে একটি আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরবর্তীতে পরিবারের লোকজন থানা পুলিশ কে খবর দিলে সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

উল্লেখ্য, মৃত আয়না আক্তারের সাথে তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজনের ছোট খাটো বিষয়ে বিরোধ লেগেই থাকতো। এই বিরোধের জের ধরে তাকে মারপিট করে শ্বাসরোধে মেরে ফেলে বসত বাড়ির আম গাছে গলায় লাইলনের রশি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানান মৃতের স্বজনরা। মৃতের চাচা আব্দুল হামিদ বাদী হয়ে ধামুইরহাট থানায় ভাতিজিকে শ্বাসরোধে হত্যার দ্বায়ে ০৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করেন।

মামলার রুজু হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী বিদ্যুৎ কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অদ্য ২৩ মার্চ ২০২৪ তারিখ নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন গোপিরামপুর এলাকা হতে বিদ্যুৎ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park