বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন তারই কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সন্মাননা দিয়েছেন, মেয়র মো: হাবিবুর রহমান মালেক।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৯৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি

পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ মো: হাবিবুর রহমান মালেক বলেছেন বঙ্গবন্ধু এ দেশের মানুষদের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর জন্যই আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। পরাজয়ের শৃঙ্খল থেকে আমাদের বের করে এনেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সন্মাননা দিয়েছেন। আজ মুক্তিযোদ্ধারা বিশ হাজার টাকা করে সন্মানী পাচ্ছেন। তিনি মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য বীরনিবাস তৈরী করে দিয়েছে। শেখ হাসিনার সরকার না থাকলে মুক্তিযোদ্ধারা এত সুযোগ সুবিধা কখনোই পেতেন না।

তিনি আরো বলেন একাত্তরের পরাজিত শক্তিরা এখনো চুপ করে ঘাপটি মেরে আছে। তারা যেনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর পৌরসভা মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধণা অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সচিব বনি আমিন।

এসময় পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ, পিরোজপুর পৌরসভার সকল কাউন্সিলর, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park