সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকার শেরে বাংলা থেকে অপহৃত শিশু পিরোজপুরে উদ্ধার:গ্রেফতার-১

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকসেদ আলী মোল্লার পুত্র,গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মোল্লা (৫৫) ।

উদ্ধারকৃত শিশু আরিফ (০৪) ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের পুত্র।

ঢাকার শেরে বাংলা নগর থেকে অপহৃত আরিফ নামের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ রোববার (৩১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন জানান পুলিশ শিশু উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন জানান, ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের ঘরের পাশেই ঘটনার ৪ দিন আগে অপহরনকারী রফিকুল ইসলাম মোল্লা একটি ঘর ভাড়া নেয়। পরে ২৮ তারিখ বৃহস্পতিবার ঢাকার বাসা থেকে রফিকুল সুকৌশলে শিশু আরিফকে অপহরণ করে পিরোজপুরে নিয়ে আসে। ঘটনার পরপরই শিশু আরিফের পরিবারের সদস্যরা আরিফকে খুঁজে না পেয়ে শেরে বাংলা নগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরী করে। শনিবার রাতে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সদর উপজেলার কলাখালী এলাকায় রফিকুলের কাছে একটি শিশু দেখা গেছে। পরে অভিযান চালিয়ে আসামী রফিকুলকে আটক সহ শিশুকে উদ্ধার করা হয়। পরে বিষয়েটি শেরে বাংলা নগর থানার মাধ্যেমে শিশু আরিফের পরিবারের সদস্যদের জানালে তারা পিরোজপুর এসে শিশু আরিফকে সনাক্ত করে এবং পুলিশ আরিফের পরিবারের কাছে তাকে বুঝিয়ে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন আরো জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা পেশাদার অপরাধী। তার নামে পিরোজপুর সদর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। উক্ত ঘটনা শেরে বাংলা নগর থানার দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park