সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লন্ডনে থেকেও গাজীপুরে মামলার আসামী নিরাপত্তা চেয়ে টঙ্গীতে সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

মোঃ হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:

১২ বছর যাবত লন্ডনে বসবাস করে নাগরিত্ব পেয়েছেন বাংলাদেশী মনিরুজ্জামান। পুলিশের সহযোগিতায় বেনজির নামে পুলিশের এক কথিত সোর্স দীর্ঘদিন যাবত প্রবাসী পরিবারের জমি দখল চেষ্টা করে আসছে। এর জেরে গাজীপুর সদর মেট্রো থানার মামলার আসামী হয়েছেন প্রবাসী। বাংলাদেশে অবস্থানরত তার পরিবারের সদস্যদের করা হচ্ছে পুলিশী হয়রানি। লন্ডন থেকে স্বরাস্ত্রমন্ত্রী ও পুলিশের সিকিউরিটি সেলে অভিযোগ দিয়েও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় থেকে ও পুলিশের ভয়ে গাজীপুরের যেতে না পেরে টঙ্গীতে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীর পরিবারের সদস্যরা।

সোমবার (১ এপ্রিল) বেলা ১২টায় টঙ্গীর স্থানীয় তালতলা রোডে প্রবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করেন তার ভাই সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মিয়া হোসেন রানা।

সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মিয়া হোসেন রানার দুই ভাই প্রবাসে নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন। ৪৫ বছর আগে তাদের পিতা হাজী আব্দুল লতিফ মিয়া গাজীপুর সদরের দাক্ষিন খান এলাকায় দুইশত শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে আছেন। সম্প্রতি পুলিশের সোর্স পরিচয়ে জৈনক বেনজির আহমেদ অন্যায় ভাবে জমির আংশিক মালিকানা দাবি করে জোরপুর্বক দখল করার চেষ্টা করছে। অসংখ্য বার গাজীপুর মেট্রো সদর থানা পুলিশ বেনজিরের পক্ষে জমি দখলের সহযোগীতায় ঘটনাস্থলে আসে। বেনজিরের কথায় পুলিশ মিয়া হোসেন রানাকে তার জমি থেকে নির্মাণ সামগ্রীসহ তুলে নিয়ে থানায় ৭ ঘন্টা আটকে রাখে। পুলিশ অন্যায় ভাবে বেনজির আহমেদের পক্ষ নিয়ে জমি দখলের জন্য মিয়া হোসেন রানা ও তার প্রবাসী ভাই মনিরুজ্জামানসহ ৬ জনের নামে ২০২৩ সালের ৮ অক্টোবর গাজীপুর সদও মেট্রো থানার মামলা (নং ৯) রুজু করে। চলতি সনের ১৮ জানুয়ারি মিয়া হোসেন রানাদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা (নং ২৮) হয় একই থানায়। লন্ডনে থেকে চলতি সনের ১৯ ফেব্রুয়ারি স্ব-রাষ্ট্র মন্ত্রীর নিকট একটি লিখিত অভিযোগ দেন প্রবাসী মনিরুজ্জামান। এরপরও পুলিশ বেনজির আহমেদের পক্ষে মিয়া হোসেন রানা গংদের জমি দখলের চেষ্টা করতে থাকে। গত ৩১ মার্চ, ২০২৪ মনিরুজ্জামান লন্ডন থেকে বাংলাদেশ পুলিশের সিকিউরিটি সেলে প্রতিকার চেয়ে ইমেইলে (ই ৯৬) একটি আবেদন করেন।

সম্মেলনে আরও বলা হয়, ইতিমধ্যে পুলিশ তার পরিবারের গাজীপুর ও উত্তরার বাসায় তল্লাশি করে ৯০ বছরের পিতার সাথে খারাপ আচরন করায় তিনি স্ট্রোক করে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত প্রবাসীর ভাই মিয়া হোসেন রানা ও তার পরিবারের সদস্যরা পুলিশের ভয়ে ঘরে থাকতে পারছেনা, গাজীপুরের জমিতেও যেতে পারছেনা। তাই উপায়ন্ত না পেয়ে টঙ্গীতে সাংবাদ সম্মেলন করতে বাধ্য হয় বলে জানান তারা। সেই সাথে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে তাদের পরিবারের জান-মালের নিরাপত্তা দাবী করেন।

এ বিষয়ে জানতে গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিমের মুঠোফোনের যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park