বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৩০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

নরসিংদীতে মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪-ই এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদে এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন, নগদের কর্মী নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার দেলোয়ার হোসেন (৫০)।

আহতদের স্বজন ও নগদের কর্মীরা জানান, প্রতিদিনের মতো নগদের নরসিংদী ডিপো থেকে মোটরসাইকেলে রায়পুরা উপজেলায় যাচ্ছিলেন শাহিন এবং দেলোয়ার। তাঁরা আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে পেছন দিক থেকে মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় তাদের লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছুড়ে ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। দেলোয়ারের পেটে ও শাহিনের হাতে গুলি লেগেছে বলে জানান চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, ধারণা করা হচ্ছে নরসিংদীর হেমেন্দ্রসাহার মোড় নগদ অফিস থেকে বের হওয়ার পরই তাঁদের লক্ষ্য করছিল ছিনতাইকারী চক্রটি। হাসনাবাদ এলাকা অতিক্রম করার সময় তাদের গতিরোধ করে ছিনতাইকারীরা গুলি ছোঁড়ে। এ সময় তাঁদের কাছ থেকে আনুমানিক ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

নগদ কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি সাফায়েত হোসেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park