
বিশেষ প্রতিনিধি:
০৩/০৪/২৪ইং তারিখ, বুধবার সিরাজ(৬০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবৎ মাদকের ব্যাবসা করে আসছিল এ কথিত ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে দঃ কেরানীগঞ্জ থানার সুদক্ষ পুলিশ অফিসার, এস,আই আবুল কালাম আজাদ ও তার সংগীয় ফোর্স সহ একটি অভিযান পরিচালনা করে ০৫ (পাচ) কেজি গাজা সহ মাদক কারবারি সিরাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। কেরানীগঞ্জ এলাকার কদমতলী চৌরাস্তার যমুনা ব্যাংকের সামনে হতে মাদক কারবারি সিরাজ (৬০) কে গ্রেফতার করা হয়। সিরাজের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার, মিরপুর থানাধীন ওয়াবদা ব্রীজ। তাহার পিতার নাম: মোতালেব মিয়া। সিরাজ জানায় সে দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক কেনা বেচা করে আসছে। মাদক কারবারি সিরাজের সাথে আরও কারা জড়িত আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসআই আজাদ বলেন কেরানীগঞ্জ কে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।