সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহের শৈলকুপায় সন্যাসীদের পিটুনিতে যুবক নিহত

  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১০৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় নীলপুজায় কাদা খেলা নিয়ে দ্বন্দ্বে সন্যাসীদের পিটুনিতে স্বাধীন বিশ্বাস (২২) নামের এক এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার রাতে উপজেলার ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে নীলপুজার অংশ হিসেবে কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়।
রোববার বিকেলে এ নিয়ে ওই গ্রামের মাতব্বর সুনিল বিশ্বাসের সাথে অধির বিশ্বাস নামের এক চৈত্র সন্যাসীর সাথে কথাকাটা কাটি হয়। এক পর্যায়ে এক সন্যাসীকে থাপ্পড় মারে সুনিল বিশ্বাস। পরে রাতে বাড়ির পেছনের গেলে সুনিল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park