সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে সোহাগ শেখ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষরা। সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে সোমবার রাত সারে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত সোহাগ শেখ ভৈরমপুর গ্রামে বাসিন্দা সিদ্দিক শেখের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সাথে সোহাগ ও তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। সে মামলায় প্রধান আসামী করা হয়েছিল নিহত সোহাগ শেখকে। সেই পূর্ব শত্রুতার কারনে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে মনে করছে স্থানীয়রা।

নিহতের ভাগিনা সামসুর রহমান জানান, রাতে সোহাগদের বাড়ির কাছে মাতুব্বর বাড়ির মসজিদের পাশে বসে স্থানীয় শামসু ও এমামসহ কয়েকজন সোহাগকে কোপানো শুরু করে। তারা ডাক চিৎকার দিলে সোহাগকে ফেলে রেখে চলে যায়। এর আগে কয়েকবার তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ইউপি নির্বাচনের পর খুন হওয়া শহীদুলের ভাই শামসু।সাথে থাকা লোকজন তাদের আত্মীয় স্বজন।

স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার জানান, কুপিয়ে ফেলে রাখার পরে সোহাগকে মৃত্য অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় সোহাগের ভাগিনা সামসুর রহমান কাছাকাছি ছিল। কারা কুপিয়েছে তা সে দেখেছে।এলাকায় আধিপত্য নিয়ে সোহাগদের সাথে কিছু লোকজনের শত্রুতা ছিল। গত ইউপি নির্বাচনের পরে শহিদুল নামে একজন খুনও হয়েছে। সে মামলায় সোহাগকে এক নাম্বার আসামী দিয়েছিল তারা।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ(ওসি) মো ঃ আসিকুজ্জামান জানান, পূর্ব শত্রতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে , প্রাথমিক ভাবে এমনটা জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park