বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

পিরোজপুরে ইন্দুরকানী উপজেলায় আনারস প্রতীক পেয়েই প্রচারনা শুরু করেছেন জিয়াউল আহসান গাজী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধি:

৮ মে আসন্ন প্রথম ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে ইন্দুরকানী উপজেলায় আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। আজ মঙ্গলবার দুপুরে আনারস প্রতীক পেয়ে প্রথমদিনের নির্বাচনী নিয়ম মেনে প্রচারনা শুরু করেছেন তিনি।

পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবে। তিনটি উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের দোয়াতকলম, আনারস, মোটরসাইকেল, কাপপিরিচ, ঘোড়া প্রতীক প্রদান করা হয়।

আগামী ৮ মে ইভিএম পদ্ধতিতে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী, ভাইচ চেয়ারম্যান পদে ১৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। তিনটি উপজেলায় মোট ৩ লক্ষ ৬৯ হাজার ৯৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park