বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

রামগড়ে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এক ব‍্যক্তিকে ৪ লক্ষ‍ টাকা জরিমানা।

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত‍্য জেলার রামগড়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করে এক ব‍্যক্তিকে ৪ লক্ষ‍ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে রামগড় উপজেলার ১নং ইউনিয়নের ৭নং ওয়ার্ড রুপাইছড়িতে কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম‍্যাজিষ্ট্রেট মমতা আফরিন ভ্রাম‍্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল -মাটি ব‍্যবস্থাপনা আইন২০১০ এর ৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়াতে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে এই টাকা জরিমানা করেন।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন বলেন কৃষি (টপসয়েল) জমি থেকে অবৈধভাবে মাটি কাটার গোপন সংবাদ পেয়ে বালুমহাল ও মাটি ব‍্যবস্থাপনা আইনে আবদুল্লাহ আল মামুনকে ৪ লক্ষ‍ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন এধরনের অপরাধ কর্মকাণ্ড দমনে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনার সময় রামগড় থানার উপপরিদর্শক ফারুক এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park