সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ফারুক, সম্পাদক পান্না

  • আপডেট সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সভাপতি প্রার্থী ফারুক আহম্মেদ সরদার এবং সাধারণ সম্পাদক মো: শহিদুল হক খান পান্না সহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল গভীর রাতে ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. রাজ শেখর দাস।
নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের ফারুক আহম্মেদ সরদার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো: আলাউদ্দিন খান পেয়েছেন ৯২ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো: শহীদুল হক খান পান্না। তিনি পেয়েছেন ১৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী এমডি আউয়াল মিয়া পেয়েছেন ১০৫ ভোট।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো: জাকির হোসেন কাজী ও মজিবর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি ও মিসেস রহিমা আক্তার হাসি, অর্থ সম্পাদক সুখরঞ্জন দেউরী, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক আব্দুল হালিম শরীফ, আপ্যায়ন সম্পাদক সুজন কুমার গাইন, সাংস্কৃতিক সম্পাদক মো: এ হালিম হাওলাদার, খেলাধুলা সম্পাদক আকন্দ রুহুল আমিন, হিসাব নিরীক্ষক সম্পাদক আবুল কালাম আজাদ তালুকদার। সদস্য পদে নির্বাচিতরা হলেন-উত্তম কুমার হালদার, আনোয়ার হোসেন তালুকদার (স্বপন), উত্তম কুমার ঘোষ, শফিকুল ইসলাম স্বপন, সেলিনা সুলতানা, মো. মিজানুর রহমান ও আনোয়ার হোসেন আকন। নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ৩২৭ জন ভোটারের মধ্যে ৩০০ জন সদস্য ভোট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park