সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে নৌ পুলিশের যৌথ অভিযানে অবৈধ বালু উত্তোলনকারীর ৬জন গ্রেফতার ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৮২ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীর যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে রাজশাহী অঞ্চলের তিনটি নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

উক্ত অভিযানে যমুনা নদীর মাঝখানে মোহনগঞ্জ নামক স্থানে অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করার সময় হাতেনাতে ৬ জনকে আটক করে নৌ পুলিশের সদস্যেরা। সেইসাথে একটি ড্রেজার ও একটি নৌকা জব্দ করা হয়। যার মুল্য আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা।
বুধবার ১২ই জুন দুপুরে নাজিরগঞ্জ
নৌ-পুলিশের ফাঁড়ির ওসি সাইদুর রহমান এক প্রেস নোটের এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলো,পাবনা জেলার সাথিয়া থানাধীন আমাইখোলা গ্রামের মৃত আজাহার আলির ছেলে ১। মোঃ আঃ হাকিম (৫০), বেড়াধীন বনগ্রামের কিতাব আলি খাঁর ছেলে ২। মোঃ জহুরুল ইসলাম (৩৫), একই গ্রামের আনোয়ার খাঁর ছেলে ৩। মোঃ আঃ মালেক ওরফে শেখর (৪৮), ও তেইশমত খাঁর ছেলে ৪। মোঃ শাহীন খাঁ (৪০), এবং মৃত মিরাজ খাঁর ছেলে ৫। মোঃ ফজলাল খাঁ (৬৩), ও মৃত আক্কাস আলির ছেলে ৬। মোঃ আহম্মদ আহমদ আলী (৬৫) সহ মোট ৬জন কে আটক করে নৌ পুলিশের সদস্যেরা।
এর আগে,রাজশাহী অঞ্চল নৌ পুলিশ সুপার রুহুল কবির খান সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে বেড়া মডেল থানাধীন এলাকায় অভিযানে অংশ নেয়, নাজিরগঞ্জ নৌ পুলিশ,কাজির হাট নৌপুলিশ ফাঁড়ি  ও নগরবাড়ী নৌ পুলিশ৷ ফাঁড়ির যৌথ একটি টিম।

এবিষয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, পদ্মা ও যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
পরে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park