সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে চাঁদা না দেওয়ায় সাবেক জেলা জজ এর কবরস্থান ভাংচুর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধ:

পিরোজপুরের বাদুরায় একটি মাদ্রাসার সামনে অবস্থিত সাবেক জেলা ও দায়রা জজ ও তার পিতা মাতার কবরস্থানে ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে স্থানীয় দারুল উলুম খাদেমুল ইসলাম বাদুরা কওমী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে ভাংচুরের ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক সিকদার এর পুত্র আব্দুল আলিম সিকদার জানান, দারুল উলুম খাদেমুল ইসলাম বাদুরা কওমী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানের জন্য জায়গা কিনে সেখানে সাবেক জেলা ও দায়রা জজ মহিউদ্দিন খান, পিতা মোহাম্মদ আলী খান, মাতা মোসাম্মত সুফিয়া বেগমে এবং বোনের কবর দেওয়া হয়। সোমবার রাতের দিকে স্থানীয় ৯/১০ জন সশস্ত্র ব্যক্তিবর্গ হামলা চালিয়ে এসব কবরস্থান ভাংচুর করে ও তান্ডব চালায়।

স্থানীয় আব্দুল খালেক সিকদার জানান, এখানে জমি কিনে জজ সাহেবের কবর দেওয়া হয়েছে। কিছুদিন আগে কবর বাধাঁইতে আসছে জাকির খান এর কাছে চাঁদা চাইছে। জাকির চাঁদা না দেওয়াতে এই ঘটনা ঘটায়।

স্থানীয় মোশারেফ মৃধা জানান, কবরস্থান বাধানোর সময় তারা চাঁদা চাইছে। চাঁদা না দেওয়ার কারনে তারা কবরস্থান ভাংচুর করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park