সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সঙ্গে প্রবিপির উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৪০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

শনিবার (২২ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পিরোজপুরস্থ প্রশাসনিক ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বশেমুরবিপ্রবিপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থিত সংবাদকর্মীদের অবগত করেন। এ সময় সাংবাদিকেরা যেকোনো প্রয়োজনে উপাচার্য মহোদয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অংশ নেওয়া সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আরও সবিস্তরে জানতে চাইলে মাননীয় উপাচার্য তাদের সকল প্রশ্নের উত্তর দেন। একইসঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য তিনি সকল সংবাদিককে ধন্যবাদ জানান।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সংবাদকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুছা খান, প্রভাষক সুমাইয়া সুলতানা এবং মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park