
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলা দাদশী ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ ও তার পরিবারের উপর ১৮ই জুন রাত ১১ টার দিকে চেয়ারম্যানের বাড়ির সামনে একদল সন্ত্রাসী বাহিনী হত্যার উদ্দেশ্যে হামলা চালায়,তারি প্রতিবাদে মানব বন্ধন এর আয়োজন করা হয়, মানববন্ধনে বক্তারা দাবি জানান অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ২৪ শে জুন সকাল ১০টায় ইউনিয়ন বাঁশি এক মানববন্ধন কর্মসূচি পালন সহ রাজবাড়ী জেলা প্রশাসক ওজেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন আকবর খান সহ তার বাহিনীর সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা ।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , দাদশী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ।
রাজবাড়ী জেলা শেখ ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেন।
সাবেক শিক্ষক আব্দুল করিম মিয়া ও দাদশী ইউপি সদস্যরা সহ এই অভিযোগ জানান বক্তারা ও ইউনিয়ন বাঁশি।
মানববন্ধন শেষে রাজবাড়ী প্রেসক্লাব হইতে এক বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন , সেখানে জেলা পোশাসক আবু কায়সার খানের নিকট স্মারকলিপি প্রদান করেন।
পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে জান এখানে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দাদশী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে অবিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
আমরা দেলোয়ার চেয়ারম্যানের লোক হিসাবে এই আশ্বাসের শ্রদ্ধা জানাই শফিকুল ইসলাম আরো বলেন আমরা কেহ সন্ত্রাসী কার্যক্রম করবো না, আইন নিজের হাতে তুলে নেব না , জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আস্থা রেখে ধন্যবাদ জ্ঞাপন করেন প্যানেল চেয়ারম্যান।