সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নোয়াখালীতে র‍্যাবের অভিযানে মদ-গাঁজাসহ আটক ৪

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালী জেলার সোনাইমুড়ী ও সেনবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় মাদক বহন কাজে ব্যাবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে সেনবাগ ও সোনাইমুড়ী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

শুক্রবার (১২-জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর এলাকায় গরু ঘরের মধ্য থেকে নয় কেজি গাঁজাসহ একজন ও সোনাইমুড়ী পৌরসভার সোনাইমুড়ী চৌরাস্তা সংলগ্ন জাহানারা হাসপাতালের সামন থেকে ১২ বোতল ইন্ডিয়ান রয়েল গ্রীন হুইস্কি, ৩৪ বোতল ইন্ডিয়ান সিংনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কিসহ আরও তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সেনবাগ ও সোনাইমুড়ী থানায় র‍্যাব-১১, সিপিসি-৩ এর উপপরিদর্শক বিএম শাহরিয়ার কবির বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন বলে নিশ্চিত করছে র‍্যাব-১১।

আটককৃত হলো, চাটখীল পৌরসভা (৭-নং ওয়ার্ড) দশানী টকবা (পন্ডিত বাড়ি) কবির হোসেনের ছেলে শাহনাজ হোসেন শ্রাবণ (২৪), সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের খন্দকার বাড়ির মোক্তার হোসেনের ছেলে রাসেল আহম্মেদ (২৩), চাটখীল বদলকোট ইউনিয়নের তফাদার বাড়ির মনির হোসেনের ছেলে মোঃ রাসেল (২০) ও ইয়ারপুর মিঝি বাড়ির শহিদুল্লার ছেলে নজরুল ইসলাম সোহাগ (৪০)।

মাদক উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ নিয়মিত মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকেই তাদের অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সেনবাগ ও সোনাইমুড়ী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park