
বিশেষ প্রতিনিধি:
গত পাঁচ বছর আগে ছিলেন চুল সেলুনের নাপিত এখন হয়েছেন কোটি টাকার মালিক রতন কুমার। তার দাপটের আতঙ্কে পুরো এলাকাবাসী।
করেছেন আলিশান বাড়ি, গাড়ি, সহ কিনেছেন রোডসাইটে ৫০ বিঘার মত জমি।
তার এই আয়ের উৎস কি জনগণ জানতে চান সে অঢেল টাকার মালিক হয়ে গ্রামে বাজারে শহরে সবার সাথে উগ্র মেজাজে কথা বলে আসতেছেন রতন কুমার ওরফে নাপিত রতন।
গ্রামের অনেক মানুষ বলে সে মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসা করেন এর আগেও তিনি মাদকের মামলায় জেল খেটে বাইর হয়ে এসেছেন। কেউ কেউ আবার বলে সে দাদনের ওপর ব্যবসা করে, কোনটা ঠিক জনমতে দেখা দিয়েছে সেই কথা। এলাকার মানুষ আরো বলেন তার জমির আইল দিয়ে যেতে দেন না কেউকে
তার বাড়ির আশেপাশে যেতে দেন না কাউকে সে কি করে কোথা থেকে এত টাকা পয়সা পেল এলাকার মানুষ কে বুঝতে দেয় না সে কারণ সে দুর্নীতিবাজ। রতনকে এ বিষয় নিয়ে জিজ্ঞেস করা হলে সে বলে আমার ১২ বিঘা জমি চাষাবাদ আছে, এবং যে বাড়িটি করছি ৩০ লক্ষ টাকার মতো খরচ হয়েছে কেমনে হইল আমি জানিনা। সেভাবেই সাংবাদিকদের বলেন এবং তিনি আরো বলেন ভাই আমি যে দোকানে সেলুনের কাজ করি, সেই দোকানে খোঁজ নেন আমি যায় কিনা। কিন্তু সেই
দোকানে কাজকর্ম দেখার জন্য সাংবাদিকরা গেলে পাওয়া যায়নি তাকে। এ যেন জেনেও না জানার ভান করেন রতন নাপিত এমন ভাবে কথা বলে এ যেন কিছুই জানেনা
কিন্তু আঙ্গুল ফুলে কলাগাছ রাতারাতি রতন নাপিত। এবং এলাকার মানুষের মুখে শোনা যায়
তার গ্রামের বাড়ী পাটগ্রাম জংড়া সীমান্ত এলাকায়। কিন্তু নানার বাড়িতে রয়েছে অঢেল সম্পত্তি। এলাকার সাধারণ মানুষ বলেন এখন থোকেই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
না হলে সে যে অবৈধ কার্যক্রম চালাচ্ছে সেটি আরো বেশি হয়ে যাবে। বালাগ্রাম ইউনিয়ন জলঢাকা নীলফামারী আরও বিপদের সম্মুখীন হবে।