সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক নির্বাচিত ।

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ সোহেল মিয়া (বার্তা২৪.কম ও দৈনিক সমকাল) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কামরুল (সময়ের কাগজ)। সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৬ সালের এই দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১২ জুলাই) সকালে সিনিয়র সাংবাদিক সমীর কান্তি বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভার পর দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে দ্বিতীয়বারের মতো মোহাম্মাদ সোহেল মিয়াকে সভাপতি ও কামরুজ্জামান কামরুলকে সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত করে দশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি দেবাশীষ বিশ্বাস (বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ), যুগ্ন সাধারণ সম্পাদক তনু সিকদার সবুজ (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তবা রিজু (সময়ের প্রত্যাশা), কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা (অনুসন্ধান), সদস্য- জাকির হোসেন (গণসংহতি), সমীর কান্তি বিশ্বাস (সকালের সময়), অনিক সিকদার (আজকের পত্রিকা) ও আশরাফুল ইসলাম (নিউজ২১ বাংলা)।

সাধারণ সভার শুরুতেই ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রয়াত রঘুনন্দন শিকদারের আত্মার শান্তি কামনা করেন সকল গণমাধ্যমকর্মীরা।

এতে জেলার বিভিন্ন সংবাদকর্মীরা নবনির্বাচিত কমিটিকে ফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান , নবনির্বাচিত এই কমিটির সামনের দিনগুলো সফলতার সাথে কাটবে বলে আশা ব্যক্ত করেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park