বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

পিরোজপুরের কাউখালীর বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান আর নেই

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের ইউপি সদস্য ফিরোজ খানের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান (৭৬) সোমবার (১৫ জুলাই) পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার আসরের নামাজের পর রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দেয়া হয়। এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজা নামাজের পর মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park