সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

২৪ অক্টোবর উপকূলে আঘাত হানতে পারে সুপার সাইক্লোন ‘সিত্রাং’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩২৭ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক ঃ আগামী ২৪ অক্টোবর ভোর ৬টার পর উপকূলে আঘায় হানতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সুপার সাইক্লোন ‘সিত্রাং’। জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস)।

বাংলাদেশ সময় বুধবার (১২ অক্টোবর) দুপুরে সংস্থাটির দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এর আগে, গত মঙ্গলবার এক পূর্বাভাসে জিএফস জানিয়েছিল, সাইক্লোনটি ২২ অক্টোবর সকাল ৬টার পর উপকূলে আঘাত হানতে পারে।

জিএফএস তাদের সবশেষ দেওয়া পূর্বাভাসে জানায়, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আগের ২৪ ঘণ্টায় কিছুটা উত্তর-পশ্চিম দিকে সরে গেছে। ফলে এটি ২৪ অক্টোবর সকাল ৬টার পর ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলে আঘাত হানার সম্ভাবনা নির্দেশ করছে। এই পূর্বাভাসে সাইক্লোনটির শক্তি কমে যাবার সম্ভাবনার কথা বলা হয়। সংস্থাটি মনে করছে, এর শক্তি কমে গিয়ে ঘূর্ণিঝড়ে (সুপার সাইক্লোনের নিচের স্তর) রূপান্তরিত হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, মূলত ‘জেট স্ট্রিম’ এর কারণে গত চারদিন ধরে ঝড়টি উপকূলে আঘাত করার সম্ভাব্য স্থান ও সময় কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে আমেরিকান বা ইউরোপীয়ান প্রতিটি মডেলে ১৯ অক্টোবর থেকে ২২ অক্টোবরের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণে একটি লঘু চাপ/নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার কথা নির্দেশ করছে। যেটি ঝড় আসার বিষয়টি আরও স্পষ্ট করে।

এদিকে, এই সুপার সাইক্লোন মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত আছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। সিত্রাং মোকাবেলা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সিত্রাং সাইক্লোন মোকাবেলায় প্রধানমন্ত্রীও সবাইকে আগাম প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park