শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

অপরাধ

  • আপডেট সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪০৯ বার পঠিত

আাফতাব আল মাহমুদ
সিনিয়র ভাইস চেয়ারম্যান
এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটি
হবিগঞ্জ জেলা

ভোটের সময় আসলে বাবু, টুপি দিয়ে ঢাকো টাক
হাতে তসবিহ গলায় রুমাল, আতর ভরা গন্ধে নাক!
গালি শুনে হাসি মুখে, উল্টো বুলাও মাথায় হাত
হাসপাতালে রোগির সাথে, খুশি মনে কাটাও রাত।

রিক্সাওলার কষ্ট শোকে– রাগে ঠোঁটে বসাও দাঁত
পাসের পরে খুব সহজে, পাছায় মরো শক্ত লাথ।
পাস করিবার তড়িৎ গতি, সামনে চোখে উঁচু চেয়ার
এর পরে আর থাকেনা কো, মধুর বুলি কোনো পেয়ার।

এই সমাজের ভন্ড গুলি, এমনি করে দেয় ধোঁকা
মনে করে তারাই চালাক আর বাকীরা সব বোকা।
যেই সমাজে এমন মানুষ –মাথার উপর বসে খায়
সেই সমাজে ভালো কিছু–কেমন করে ভাবা যায়।

চলছে এখন তেলের নীতি– চাটুকারি ধাপ্পাবাজ
নেতা বলো নেত্রী বলো অফিস বাসায় একই কাজ।
গিরগিটি’রা –যেমন করে–হঠাৎ করে ধরে সাজ
এক নিমিষে কতেক মানুষ, বদলে যেতে নাইকো লাজ।

যে জন পাছায় তেল ঘষাবে-সেই তো নেতার প্রিয়মুখ
তাহার জন্য আছে বেবাক, কলজা ভুনা আস্ত বুক।
অসভ্যতার চরম নীতি– ধারণ করে যে জন হায়
সেইতো এখন ভীষণ সুখি–মাথায় বসে কাঁঠাল খায়।

রুখে দাঁড়াও বিবেকবান’রা–এটি বড়োই অপরাধ
অশুভ আর পেশিশক্তির– করতে হবে প্রতিবাদ।
নইলে তুমি কিসের মনুষ? বিবেক বুদ্ধি কোথায় আর-
ভবিষ্যতের যতো অন্যায়– নিতে হইবে তাহার ভার!

সরকারী সব আমলা গুলি, এখন এরাই বড় ত্রাস
আমার টাকার চাকর বেটা–উল্টো ভরে আমায় বাঁশ।
সচেতন আর শিক্ষার অভাব– হইলে যাহা যেমন হয়
তেমনি করে মানবতা— মূল্যবোধের হইছে ক্ষয়।

লেখা পড়া শিখে যারা– ঘুষের দ্বারা চাকরী নেয়
অসৎ পথে আয় করিয়া, সমান করে তাদের ব্যয়।
সেবার নামে ধোঁকাবাজি –সব শাখাতে চলছে ঘুষ
ভালো কারে বলতে পারি–কম-বেশিতো সবার দোষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park