সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাদারীপুরের শিবচরে বিএনপির বিক্ষোভ ও কর্মী সমাবেশ।

  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৩১ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

আগামী ১২ নভেম্বর বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা নিয়ে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে মাদারীপুরের শিবচরে কর্মী সমাবেশ করেছে বিএনপি। বাঁধা দিলে আগাম হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে তেল-গ্যাস বিদ্যুতের দাম কমানোর দাবীতে ফরিদপুরে গণ সমাবেশকে কেন্দ্র করে মাদারীপুর শিবচর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশ শেষে সেখানে থেকে সড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা,এতে জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
এ সময় স্লোগান দিয়ে বিএনপি নেতারা বলেন, বাস-ট্রাক বন্ধ করে বিএনপির রংপুরের সমাবেশে বাঁধা দিতে পারেনি। আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির সমাবেশেও পরিবহন বন্ধ করে বাঁধা সৃষ্টি করতে পারবে না। প্রয়োজনে হাজার হাজার নেতা-কর্মী পায়ে হেঁটে সভায় অংশ নিবে। আর এর ব্যবতায় হলে কঠোর আন্দোলনের ডাক দেয়ারও হুশিয়ারী দেন তিনি। বিগতদিনে কেউ ভোট দিতে পারেনি। রাতের ভোটে সরকার গঠন করেছে, এবার আর-তা হতে দেয়া যাবেনা। যে করেই হোক ভোট চোর সরকারের পতন ঘটাতেই হবে। এর জন্যে প্রয়োজনে আবারও মাঠে ময়দানে যুদ্ধে নামবে বিএনপিসহ সাধারণ মানুষ।
শিবচর উপজেলা বিএনপির সভাপতি ইয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ঢাকা উত্তর মহিলা দলের আহবায়ক নায়েকা ইউসুফ, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, কেন্দ্রীয় বিএনপির কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির কার্যকরী সদস্য মজিবুর রহমান, এ্যাড. জামিনুর হোসেন মিঠুসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park