সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপির পত্তাশী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২১০ বার পঠিত

এইচ এম বাশাৱ
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপির পত্তাশী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পত্তাশী ইউনিয়ন জেপির আয়োজনে পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
নবগঠিত ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ এনামুল কবিরের সভাপতিত্বে ও উপজেলা জেপির যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান রানার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলার জেপির আহ্বায়ক ও পত্তাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ শাহীন হাওলাদার, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত সচিব মেজবাহ উদ্দিন, উপজেলা জেপির যুগ্ম সম্পাদক কাওসার আহম্মেদ দুলাল, উপজেলা জেপির সভানেত্রী সুলতানা রাজিয়া রানী, ভান্ডারিয়া উপজেলা জেপির সহ-সভাপতি রেজা আহম্মেদ দুলাল, ইন্দুরকানী সদর ইউনিয়ন জেপির সভাপতি মোঃ মাহমুদ হোসেন সেলিম, উপজেলা যুব সংহতির সহ-সভাপতি মোঃ খায়রুল বাশার, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান লাভলু, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মোঃ জসিম মীর, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। 
সম্মেলনে পত্তাশী ইউনিয়নের ৯টি ওয়ার্ডেও জাতীয় পার্টি জেপির পূর্ণাঙ্গ কমিটি ও ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
এসময় বক্তারা বলেন, আনোয়ার হোসেন মঞ্জু এ আসন থেকে দুই দুই বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে আবারও বিজয়ী করতে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park