সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গাজীপুরে আসেন ফখরুল ভাই, দেখুন মানুষের ঢল কাকে বলে : কাদের

  • আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪০৭ বার পঠিত

গাজীপুর থেকে ফিরে এম, এস, এ রেজা :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শুধু বলে তাদের সমাবেশে জনতার ঢল নেমেছে। গাজীপুরে আসেন ফখরুল ভাই! দেখুন ঢল কাকে বলে।

শনিবার (১৯ নভেম্বর) জয়দেবপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সিলেটে বিএনপির সমাবেশে ঢল নেই, সুরমা নদীর ঢল। আর এখানে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ। সিলেটের সঙ্গে গাজীপুরকে মিলিয়ে দেখুন। এখানে শুধু মহানগর, ওখানে ৫ জেলা। যেখানে সমাবেশ, সেখানে সারা দেশ থেকে ৭ দিন আগে থেকেই রওনা দেন। কারণ ওখানে শুধু খাওয়া আর খাওয়া।

তিনি বলেন, আপনারা (বিএনপি নেতারা) একটা মিছিলও করতে পারেন না। লজ্জা করে না। শেখ হাসিনা দয়া করে আপনাদের দণ্ডিত আসামি নেত্রীকে বাসায় থাকতে দিয়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা ক্ষমতার রঙিন খোয়াব দেখছে। খোয়াব দেখুন, আপত্তি নেই। তবে নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই। দুনিয়ার সব দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে। শেখ হাসিনা সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

তিনি বলেন, বিদেশিদের কাছে নালিশ করে করে বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ নেই।

নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, বিএনপির আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। আপনারা প্রস্তুত হয়ে যান। ভোট চুরি, দুর্নীতি-লুটপাট, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে।

তিনি বলেন, শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে। নিজেদের টাকায় পদ্মা সেতু হয়ে গেল। আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপির মনে বড় জ্বালা। কালো চশমা পড়ে তারা কিছুই দেখতে পায় না।

গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মহানগর আওয়ামী লীগ শাখার এটিই প্রথম সম্মেলন। এর আগে, ২০১৫ সালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি গঠিত হয়।
সম্মেলনে এডভোকেট আজমত উল্লাহকে সভাপতি ও আতাউল্লাহ মন্ডলকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park