সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতিকে অব্যাহতি

  • আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৫৯ বার পঠিত

শুভ্র শাওন :

রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব‍্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় দলীয় সভাপতির পদ থেকে কেন তাকে স্থায়ীভাবে অব‍্যহতি দেওয়া হবে না, তা ১৫ দিনের মধ্যে অবগত করতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সভাপতি মমতাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতাদের কাছে চিঠি দেন জেলা আওয়ামী লীগের ৫৩ জন সদস্য।

জেলা পরিষদ নির্বাচন, হারাগাছ পৌরসভা নির্বাচন, বিভিন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, দলীয় সভা-সমাবেশ ও কর্মসূচিতে অংশগ্রহণ না করা, কমিটির নিয়মিত সভা আহ্বান না করাসহ দলীয় নীতি-আদর্শ পরিপন্থী আরও বেশকিছু সুনির্দিষ্ট অভিযোগের উল্লেখ রয়েছে চিঠিতে।

এ ঘটনায় দলের নেতাদের পরামর্শে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল কমির রাজু সাধারণ সভা আহ্বান করেন।

সভায় মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন না। জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদের সভাপতিত্বে সভা শুরুর পর উপস্থিত নেতাকর্মীরা মমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করে তার স্থায়ী বহিষ্কার দাবি করেন।

সভা শেষে বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ সাংবাদিকদের জানান, জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া এবং ১৫ দিনের মধ্যে কারণ দর্শনোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ বলেন, ‘শনিবারের সভা আমাকে না জানিয়ে করা হয়েছে। নিজেদের মধ্যেকার সব ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দেশের এই ক্রান্তিকালে তখন এমন ঘটনা নেত্রীর বিরোধিতা।’ তাই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park