মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ছাই।

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১০৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ছাই গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) গভীর রাতে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামে রাস্তার পাশের দোকান-ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে টেকেরহাট- গোহালা সড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী নামক স্থানে শহিদুল আলম মিন্টুর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে রাজৈর উপজেলার খালিয়া ও তাতীকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় শহিদুল আলম মিন্টুর ভাড়া দেওয়া ফার্নিচার ও মুদি দোকানসহ ৫ টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

রাজৈর উপজেলার খালিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সোহরাব হোসেন জানায়, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।

এ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park