বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীতে গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল কবির ও বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গ্রেপ্তার আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ

রাজধানীর মার্কেট ও শপিংমলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইজিপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম আজ বিকালে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স পরিদর্শন করেন।

তিনি মার্কেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দোকান মালিক ও ক্রেতাদের সাথে কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ আইজিপির সাথে ছিল।

পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি বলেন, ঢাকা শহরের সব মার্কেট ও শপিংমলে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। জনগণ নিঃশঙ্কচিত্তে কেনাকাটা করছেন। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও জনগণের চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আইজিপি বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ডিএমপি কমিশনার রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন।

তিনি বলেন, পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের মার্কেট, শপিংমল ও রাস্তাঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইফতার, সেহরি ও তারাবির নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।

আইজিপি বলেন, পহেলা বৈশাখ নিয়ে কোনো হুমকি এখন পর্যন্ত আমরা পাইনি। তবে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ঢাকা মহানগরীতে ছিনতাই রোধে সাদা পোশাকে, ইউনিফর্মে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান চলমান রয়েছে।

তিনি বলেন, অর্থ লেনদেনে কেউ পুলিশের সহায়তা চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছি।

পরে তিনি রাজধানীর নিউমার্কেট পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park