মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্কঃ

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সভাপতিত্বে অদ্য ১৮.০৪.২০২৩ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় মার্চ/২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, অজ্ঞানপার্টি গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়ার তথ্যফরম পূরণ ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন জুয়েলারি দোকান, ব্যাংক, এটিএম বুথ, শপিংমল, বিপনী বিতান এবং সড়কের যানবাহনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), ডিআইও-১, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park